আম কুড়াতে গিয়ে কূপে পড়ে একজনের মৃত্যু

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৪২

ঘোড়াঘাটে আম কুড়াতে গিয়ে পরিত্যক্ত কূপে পড়ে মতিয়ার রহমান মতি নামের এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত মতিয়ার রহমান মতি ঘোড়াঘাট উপজেলার মুগলিসপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে।

জানা যায়, বুধবার উপজেলার রানীগঞ্জ বাজারে রহমানিয়া হোটেলের কর্মচারী মতিয়ার রহমান মতি রাতের অন্ধকারে হোটেলের পাশের গাছ থেকে আম পড়ার শব্দ শুনে কুড়াতে গিয়ে গাছের নিচে পরিত্যক্ত একটি কূপের ঢাকনা ভেঙে পড়ে যায়। তার চিত্কার শুনে হোটেলের অন্য কর্মচারীরা কূপ থেকে তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।