ঘূর্ণিঝড়ে দুই গ্রামের ১১ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৪২

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুটি গ্রামে বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড় বয়ে গেছে। এতে গ্রাম দুটির বেশ কিছু গাছপালা ভেঙে গেছে। বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থার ক্ষতি হয়েছে। দুই গ্রামের অন্তত ১১টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টায় বাসুদেব ও আহরন্দ দক্ষিণ পাড়া এলাকায় এই ঘূর্ণিঝড় বয়ে যায়। প্রচণ্ড বাতাসে বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালা উড়তে থাকে। তিনটি বাড়ি সম্পূর্ণ ও আটটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া গ্রামগুলো পরিদর্শন করেন।