শরণখোলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা করোনায় আক্রান্ত

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৪৪

শরণখোলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরকার করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে তার নমুনা পরীক্ষার রিপোর্ট শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, গত শনিবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা জ্বর ও চোখের সমস্যা নিয়ে চিকিত্সার জন্য তার কাছে আসেন। এ সময় তিনি ব্যবস্থাপত্র দিয়ে তার করোনা ভাইরাস শনাক্তকরণের নমুনা সংগ্রহ করে খুলনার পিসিআর ল্যাবে পাঠান। সেখান থেকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি এখন খুলনায় তার বাসায় আইসোলেশনে আছেন। এছাড়া ঐ রিপোর্টের সঙ্গে অপর এক ব্যক্তিরও করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে ঐ ব্যক্তি শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার জন্য দিলেও তার বাড়ি মোরেলগঞ্জ উপজেলার আমতলী গ্রামে।

এ নিয়ে শরণখোলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৬ জন। করোনা মুক্ত হয়েছেন সাত জন।