কিশোরগঞ্জে ৪০ জুয়াড়ি আটক

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৪৫

কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ বুধবার রাতে জেলা শহরের আখড়া বাজার এলাকার একটি পরিত্যক্ত বাসভবনে অভিযান চালিয়ে ৪০ জুয়াড়িকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ৫৬ হাজার ৯৯০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, আখড়া বাজার এলাকায় পরিত্যক্ত বাসভবনে জুয়ার আসর বসার খবর পেয়ে হানা দেয় পুলিশ। বিভিন্ন জেলা থেকে জুয়াড়িরা এসে জুয়া খেলায় অংশ নেয় বলে ওসি জানান। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।