রায়পুরায় ১০৫ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলাধীন হাসনাবাদ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শফিকুল ভুঁইয়া ও ফাহিম ভুঁইয়াকে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপন কুমার সরকার জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩১ হাজার ৫০০ টাকা। গ্রেফতারকৃত আসামি শফিকুল ভুঁইয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ছয়টি মাদক মামলা আছে। তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় নিয়মিত মামলা হয়েছে।
