আড়াইহাজারে পানিতে ডুবে মোস্তাকিম নামে দুই বছরের এক শিশু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার উচিত্পুরা ইউনিয়নের রায়পুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম একই গ্রামের এমদাদুলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যেই নিখোঁজ হয় মোস্তাকিম। দুপুরে বাড়ির পাশেই পানিতে তলিয়ে থাকা মোস্তাকিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
