সিংগাইরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে সহায়তাকারী নারী গ্রেফতার

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৫০

সিঙ্গাইর থানা পুলিশ এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে সহায়তাকারী এক নারীকে গত বুধবার গ্রেফতার করেছে। তবে ধর্ষক গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত গ্রেফতার হয়নি। মামলা সূত্রে জানা গেছে, রুহুল আমীন রুবেল নামে এক যুবক মেয়েটিকে প্রাইভেট পড়াত। এক সন্তানের জনক রুহুল আমিন রুবেল উপজেলার জামসা বাস্তা গ্রামের চাঁন মিয়ার ছেলে। মেয়েটির পরিবারও এ গ্রামেই বসবাস করে। গত ৯ জুন মেয়েটি তার দাদার বাড়ি বায়রা বাইমাইল বেড়াতে গেলে রুবেল মোবাইল ফোনে যোগাযোগ করে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলে করে মানিকগঞ্জ শহরে কথিত এক খালার ভাড়া করা বাড়িতে নিয়ে তিন দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। রুবেলের সঙ্গে ছিল আরো দুই যুবক। ঘটনার তিন দিন পর কৌশলে ঐ বাসার মোবাইল ফোন দিয়ে ছাত্রীটি তার পরিবারের কাছে বিস্তারিত জানালে এলাকা থেকে লোকজন এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা চার জনকে আসামি করে সিঙ্গাইর থানায় মামলা করেন। মামলার ২ নম্বর আসামি কথিত খালা জমিলা খাতুনকে বুধবার গ্রেফতার করে পুলিশ। জমিলা মানিকগঞ্জের উত্তর সেওতা এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে রুবেল।