এই সময়ের ছড়া

চিনে রাখো

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৫৬

চিনে রাখো চীনকে

যেভাবে চিনতে হয় রাত আর দিনকে

বারো বারো চব্বিশ ঘণ্টায় রাত-দিন

শনি থেকে শুক্কুর সপ্তাহে সাত দিন

এইভাবে চিনে রাখো চীনকে

যেভাবে চিনতে হয় রাত আর দিনকে!

 

প্রশ্রয় দিয়ো না তো কারো মিনমিনকে

চিনে রাখো চীনকে

জানা আছে সকলের কে যে রাজা নকলের

মূল কাজ কে করেছে তার ‘অরিজিন’-কে

চিনে রাখো চীনকে!

 

কোনো লাভ নেই শুনে কারো মায়াকান্না

রাঁধুনি বলে না, করে কিভাবে সে রান্না...

রেসিপিটা দরকার তদন্তে হাত দিন

দেখা যাবে জুম্মায় জুম্মায় সাত দিন

আসলেই তবে কারা রাত করে দিনকে

শোধ করে অন্যরা নিয়েছে সে ঋণ কে?

চিনে রাখো চীনকে

চিনে রাখো চীনকে...!