করোনাকালের অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে পরিবর্তিত বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী যে দেশ পণ্য উত্পাদন করে নিজের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারবে, সে দেশ তার দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা করা ছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রে নিজের দেশকেও অনেক বেশি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবে। সম্প্রতি আমাদের দেশের বেক্সিমকো গ্রুপ ৬৫ লাখ পিপিই উত্পাদন করে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু করেছে। দেশের আন্তর্জাতিক মানের পোশাক তৈরির কারখানা যেগুলির পোশাকের সুনাম ও বাজার বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে, যাদের দক্ষ চৌকস কর্মীবাহিনী রয়েছে সে সমস্ত কারখানায় আন্তর্জাতিক মানের পিপিই, মাস্ক তৈরির ইউনিট চালু করতে সরকার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার চিন্তাভাবনা করতে পারে।
আব্বাস উদ্দিন আহমদ
ধোপাদিঘির দক্ষিণ পাড়, সিলেট ৩১০০
