অধিকাংশ জেলাই আংশিক বা সম্পূর্ণ লকডাউন রয়েছে। এ অবস্থায় রাস্তায় জরুরি মোটরযান ছাড়া লোকজনের সমাগম খুব কম। আর এরই মধ্যে রাস্তায় মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে কিশোর বা তরুণেরা। ফাঁকা রাস্তা মোটরসাইকেলপ্রিয়দের রেসিং বা দ্রুতগতিতে চালানোর চরম সুযোগ এনে দিয়েছে। সারা দেশে উচ্চগতিতে মোটরসাইকেল চালানোর ফলে মৃত্যুর কথা শোনা যায়। মনে রাখা জরুরি, একটি দুর্ঘটনা যেন সারা জীবনের কান্না না হয়। সর্বোপরি লকডাউনের এই সময়ে মোটরসাইকেল উচ্চগতিতে চালানো থেকে বিরত থাকি...ঘরে থাকি, সুস্থ ও নিরাপদে থাকি।
আল আমিন ইসলাম নাসিম
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
