মঙ্গলবার রাতে চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের চরঅযোদ্ধা গ্রামে এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তার নাম পবিত্র কুমার শীল (৩৮)। সে নরসুন্দরের কাজ করতো বলে জানা গেছে।
এ ব্যাপারে পবিত্রর বড় ভাই সুভাস চন্দ্র শীল চরভদ্রাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অভিযোগপত্র হতে জানা গেছে, দীর্ঘ ১৫ বছর যাবত্ পায়ে ঘায়ের সমস্যাজনিত রোগে ভুগছিল পবিত্র। বিভিন্ন চিকিত্সার পরেও আরোগ্য লাভ না করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের দাবি।
গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী পবিত্রর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক সুকান্ত দত্ত জানান, খবর পেয়ে রাত ১টার দিকে আমরা লাশ থানায় নিয়ে আসি। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
