গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে আগুন

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:৩৫

বুধবার ভোরে গফরগাঁও উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের হাবু ফরাজির বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হাবু ফরাজির রান্নাঘর ও তার ছেলে স্বপন ফরাজির মাটির দেয়ালের বসতঘরের আসবাবপত্র ও টিনের চালা পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।