কিশোরগঞ্জ-৫ বাজিতপুর-নিকলী আসনে টানা তৃতীয়বারের মতো নৌকা প্রতীকে হ্যাটট্রিক জয় পেলেন আওয়ামী লীগ নেতা আলহাজ মোঃ আফজাল হোসেন। উল্লেখ্য, দলমত নির্বিশেষে সবার কাছে আলহাজ মোঃ আফজাল হোসেন একজন সত্, বিনয়ী ও ন্যায় বিচারক হিসেবে পরিচিত। তার বিজয়ে এলাকাবাসী বেশ খুশি। বাজিতপুর-নিকলী দুই উপজেলার এলাকাবাসী জানান, গত দশ বছর আফজাল হোসেন বেশির ভাগ সময় এলাকায় জনগণের সাথে কাটিয়েছেন। সে সাথে এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণে, শিক্ষা-স্বাস্থ্য-বিদ্যুত্ উন্নয়নে, স্কুল-কলেজ সরকারিকরণে, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য-সহযোগিতায়, কৃষিখাতে, বিশুদ্ধ পানি সরবরাহে, উপজেলার সর্বত্র সৌর বিদ্যুত্ প্রদানে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। এমপি মোঃ আফজাল হোসেন জানান, আগামী পাঁচ বছরে আমি এলাকার সার্বিক উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই।
