নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে হ্যাট্টিক বিজয়ী হয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি মোঃ ইসরাফিল আলম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি আওয়ামী লীগ থেকে চারবার মনোনয়ন পেয়ে টানা তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। এদিকে এই আসনে ইসরাফিল আলম টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দুই উপজেলার সর্বস্তরের মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
