কিশোরগঞ্জে মুরগির খামার পুড়ে ছাই

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:৩৭

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগের মুরগির খামার পুড়ে ছাই হয়ে গেছে।

গত ১ জানুয়ারি রাত আড়াইটার দিকে তার  মুরগির খামারটির পানির মর্টার, খাদ্য ও মালামালসহ সম্পূর্ণরূপে পুড়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার ব্রিগেডের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খামারের মালিক জানান, অগ্নিকাণ্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।