বগুড়ায় আরও ১০৫ জন করোনায় আক্রান্ত

আপডেট : ১৯ জুন ২০২০, ১২:৩৭

বগুড়ায় চিকিৎসক,ব্যাংকার ও শিশুসহ নতুন করে আরও ১০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান তুহিন শুক্রবার বেলা ১১টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান,বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫৮টি নমুনা পরীক্ষায় ৩০ জন এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭৫টি নমুনার ফলাফলে ৭৫ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। নতুন করে ১০৫ জনের করোনা সংক্রমণের মধ্যে দিয়ে বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯২৩ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে ৭০ জন পুরুষ, ৩৩ জন মহিলা ও ২ জন শিশু রয়েছে। জেলায় উপজেলা গুলোর মধ্যে বগুড়া সদর উপজেলা শীর্ষে রয়েছে। বগুড়া সদর উপজেলায় ৬৮ জন করোনা পজিটিভ রয়েছে। অন্যান্য উপজেলায় সোনাতলায় ১৫,শাজাহানপুরে ৮, শিবগঞ্জ ও গাবতলীতে ৩ জন করে,শেরপুর ও দুপচাঁচিয়ায় ২ জন করে,কাহালু,আদমদীঘি,নন্দীগ্রাম ও ধুনটে একজন করে করোনা পজিটিভ রয়েছে।

ইত্তেফাক/এমআরএম