নৌকা ডুবির ৩ দিন পর নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার 

আপডেট : ১৯ জুন ২০২০, ১৫:৩১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চুনখলা হাওরে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজের ৩ দিন পর মো: স্বপন মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রাম লাগোয়া চুনখলা হাওরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। 

আরও পড়ুনঃ সাতক্ষীরায় ২ পুলিশ সদস্যসহ আরও ১০ জনের করোনা সনাক্ত, মোট ৯৮

নিহত স্বপন মিয়া কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কাজলা গ্রামের কেরামত আলীর ছেলে। তার স্ত্রী ও এক শিশু পুত্র রয়েছে। তিনি সুনামগঞ্জের তাহিরপুরে গত প্রায় ১৫ বছর ধরে হাওর ও সীমান্ত জনপদে ছোট নৌকায় ফেরী করে তৈল ব্যবসা করে আসছিলেন। তিনি কাঠের তৈরি নিজস্ব ছোট নৌকায় ফেরী করে প্রতিদিনের ন্যায় তাহিরপুরের সীমান্ত জনপদ লালঘাটসহ বিভিন্ন গ্রামে তৈল বিক্রি শেষে গত ১৭ জুন বিকালে দুধের আউটা গ্রামে ফেরার পথে চুনখলা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে গিয়ে তিনি নিখোঁজ হন। 

এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমএএম