জয়পুরহাটে ১১ জন করোনা ভাইরাস শনাক্ত রোগী দীর্ঘ দিন নিখোঁজ থাকায় সংশ্লিষ্ট এলাকা গুলোতে আতঙ্ক দেখা দিয়েছে। সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, নিখোঁজ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলার পুলিশ বিভাগকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তিরা নমুনা দেওয়ার পরেই কাজে যোগদানের জন্য জেলার বাইরে অবস্থান করছেন। তাদের অবস্থান খুঁজে বের করতে পুলিশ বিভাগ কাজ করছে।
আরও পড়ুন: করোনার নমুনা সংগ্রহকারী দলের ওপর হামলা
এদিকে সিভিল সার্জন জানান, জেলায় আজও দুইজনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪০ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬১ জন।
ইত্তেফাক/এসি
