তারকা বচন

আপডেট : ১৯ জুন ২০২০, ২০:১৭

জন্মদিনটা অন্য দিনগুলোর মতোই কেটে গেল। রান্না, খাওয়া, পড়ালেখা করার পাশাপাশি বিটিভিতে ‘সংশপ্তক’ দেখছি, যেটা আগে দেখা হয়নি। ঘটা করে জন্মদিন পালন করতে কখনোই ভালো লাগে না। ভাবতেই পারিনি যে, এতগুলো দিন এভাবে ঘরের ভেতর আটকে থাকতে পারবো। কিন্তু জীবন ঠিকই কেটে যাচ্ছে। দুটো জিনিস ভালো হয়েছে, প্রকৃতিটা সুন্দর হয়ে উঠছে আর মানুষ এতকাল যা করতে পারতো না সেসব কাজ শিখছে, করছে। আমাদেরও শেখাচ্ছে যে সবাইকে নিয়ে বাঁচতে হবে। সবাইকে পরিচ্ছন্ন রাখতে হবে। একাকিত্ব মানুষকে দুর্বল করে দেয়। তাই কাউকে না কাউকে পাশে রাখতে হবে। আমাকে যে মেয়েটা দেখভাল করে, সে আমার ভালো বন্ধু হয়ে উঠেছে। তাকে আপন করে নেওয়ায় আমারও লাভ, তারও লাভ। সে আমাকে মনের কথা বলে, আমি তাকে বলতে পারি।

 

জন্মদিন যেভাবে কাটলো সেই প্রসঙ্গে

গুণী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার