মেগা ধারাবাহিক ‘সাকিন সারিসুরি’

আপডেট : ১৯ জুন ২০২০, ২০:১৮

চ্যানেল আইতে আবারও শুরু হয়েছে তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘সাকিন সারিসুরি’। বৃন্দাবন দাসের রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। অভিনয় করেছেন নাজমুল হুদা বাচ্চু, এস এম মহসীন, মাসুম আজিজ, আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, রওনক হাসান, মুনতাসির মামুন সাজু, শিরীন আলম, শানরাই দেবী শানু, অলিনা আখতার শিখা, শিলভি, সীমানা, মিঠী, আনিসুল হক বরুন, কান্তা, মামুনুর রশীদ প্রমুখ। নাটকটি প্রচার হচ্ছে প্রতি শনি ও রবিবার রাত ৮টায়।