চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:৪২

মঙ্গলবার সন্ধ্যায় চন্দনাইশ পৌরসভা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। তার নাম কহিনুর আক্তার (৪১)। তিনি ৮নং ওয়ার্ডের ব্যবসায়ী জসিম উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কহিনুর আক্তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হাশিমপুর বাগিচাগামী মোটরসাইকেলের ধাক্কায় আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। পৌর কাউন্সিলর আবু তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।