বরিশালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২০, ২০:২৮

করোনার উপসর্গ নিয়ে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের সিনিয়র কনসালট্যান্টের (ডার্মাটোলজি) মৃত্যু হয়েছে। শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।

ডা. এমদাদুল্লাহ (৫৮) নামের এ সিনিয়র কনসাট্যান্ট বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে করোনা উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়। 

বরিশাল সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে ডা. এমদাদুল্লাহ’র শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়। মৃত ডা. এমদাদুল্লাহ বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার মজিদ আহম্মেদ খানের ছেলে। তার নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। 

তিনি জানান, রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে তার করোনা পজিটিভ ছিলো কিনা। 

ইত্তেফাক/কেকে