নির্বাচনী কর্মকর্তাদের গাড়ি পোড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:৪২

নির্বাচনের আগের দিন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের বহনকারী মিনিবাস পোড়ানোর মামলায় বেগমগঞ্জ উপজেলার ১০নং নরোত্তম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হারুনুর রশীদ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বেগমগঞ্জ মডেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওসি (তদন্ত) মো. নূরে আলম জানান, বেগমগঞ্জ উপজেলার ১০নং ইউনিয়নের সুরুজ মিয়ার স্কুল কেন্দ্রে শনিবার বিকালে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ও ভোটের সরঞ্জামাদি বহনকারী মিনিবাস কেন্দ্রে পৌঁছার পর মালপত্র নামিয়ে কর্মকর্তারা কেন্দ্রের ভেতর অবস্থান করছিল। রাতে বিএনপি ও জামায়াত-শিবিরের সমর্থকরা চেয়ারম্যান বাচ্চুর নেতৃত্বে মিনিবাসে আগুন ধরিয়ে দিলে বাসটি ভস্মীভূত হয়। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় কয়েকশ’ লোকের বিরুদ্ধে মামলা হলে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের কাছ থেকে চেয়ারম্যান বাচ্চুকে গ্রেপ্তার করে।