নোভেল করোনা ভাইরাসে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে জ্বালানি তেল খাতে বিদেশি শ্রমিক নিয়োগ না দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত। দেশটি জানিয়েছে, বিদেশি শ্রমিকদের বিশেষ চুক্তির সংখ্যাও কমিয়ে আনা হবে। কারণ এরই মধ্যে বৈশ্বিক মহামারিতে তেলের আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়েছে এবং তেলের দরপতন হয়েছে। তবে তেলের বাজার ঘুরতে শুরু করলেও জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে বেসরকারি খাতের অংশগ্রহণ এবং কুয়েতি জনগণের জন্য কর্মসংস্থান বাড়ানো প্রয়োজন। এমনকি দেশটির সরকার ২০২০-২১ সালের বাজেটের অন্তত ২০ শতাংশ কর্তন করতে যাচ্ছে।
—নাঈমা সুলতানা
