এই সময়ের ছড়া

মানুষ শিক্ষা নিলে

আপডেট : ১৯ জুন ২০২০, ২১:১৪

অতি বাড় বেড়ে গেলে

এমনই তো হয়

সীমা লঙ্ঘন বলো

কত আর সয়?

 

প্রকৃতিও পারেনি তো

সইতে এ পাপ

ছোবল দিচ্ছে তাই

করোনার সাপ।

 

হেই ধুম পাবলিক

শিক্ষাটা নে না

মিটমাট করে ফেল

সব লেনাদেনা।

 

মন্দের সাথে যাবে

ভালো কিছু প্রাণ

তারপর প্রকৃতি

গাইবে যে গান।

 

আকাশ বাতাস নদী

শুদ্ধ যে হবে

এক শ বছর বুঝি

এরকমই রবে।

 

মানুষ শিক্ষা নিলে

ভালোই তো হয়

তা না হলে পুনরায়

হবে নয় ছয়!