স্লেজিংয়ে সতর্ক পূজারা

আপডেট : ১৯ জুন ২০২০, ২১:১৯

চেতেশ্বর পূজারা মাঠে স্লেজিংকে পাত্তা দেন সামান্যই। সনি টেন টিভিতে সাক্ষাত্কারে টেস্ট র্যাংকিংয়ের সাত নম্বর ব্যাটস ম্যান জানালেন, নিজের মনোযোগের দুর্গে তিনি নিরাপদেই থাকেন, ‘ইনিংসের শুরুতে প্রচুর স্লেজিংয়ের মুখোমুখি হতে হয়। থিতু হয়ে গেলে তারা (প্রতিপক্ষ) স্লেজিং নিয়ে আর খুব ভাবে না, আউট করার চেষ্টায় মন দেয়। কিন্তু আউট করতে ব্যর্থ হয়ে যখন হতাশ হয়ে ওঠে, তখন আবার কথার অস্ত্র ব্যবহার শুরু হয়। এটি মূলত করা হয় ব্যাটসম্যানের মনোযোগ নাড়িয়ে দিতে। আমি সাধারণত পালটা জবাব দিই না। কখনো কখনো মনে হয় বটে, জবাব দিই। তবে নিজেকে সামলে চেষ্টা করি মনোযোগী ও ধীরস্থির থাকতে, কারণ নিজের কাজটা আমি জানি। তারা স্লেজিং করে মনোযোগে চিড় ধরাতে। পালটা জবাব দিতে গেলে তাদের ফাঁদে পা দিয়ে ফেলতে পারি। আমি তাই সংযত থাকি।’