চীনা অর্থায়নেই আইপিএল

আপডেট : ১৯ জুন ২০২০, ২১:১৯

চীনের সঙ্গে নয়া বৈরিতায় জড়িয়েছে ভারত। অথচ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্পনসর চীনা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ফলে, এ নিয়ে কথা উঠছেই। তবে, সমালোচনায় পিছপা হচ্ছে না বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএলয়ের টাইটেল স্পনসর থাকছে ভিভোই। বিসিসিআইয়ের মতে চীনা সংস্থা থেকে আসা অর্থ চাঙ্গা করবে ভারতীয় অর্থনীতিকেই। অরুণ ধামাল বলেন, ‘আবেগ দিয়ে ভাবলে অনেক সময়ই যুক্তিকে গুরুত্ব দেওয়া হয় না। আমাদের বুঝতে হবে যে, চীনের স্বার্থে চীনের সংস্থাকে সাহায্য করা আর ভারতের স্বার্থে চীনের অর্থনীতির সাহায্য নেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। ২০২২ সাল পর্যন্ত ভিভোর সঙ্গে চুক্তি রয়েছে বোর্ডের। প্রত্যেক বছর ভিভোর থেকে বোর্ডের আয় ৪৪০ কোটি টাকা। চীনের কোম্পানি আইপিএলের জন্য অর্থ ব্যয় করলে তাতে দেশেরই লাভ।’