বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক গণপরিষদ ও টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষীয়ান জননেতা শামসুর রহমান খান শাহজাহান খানের স্মরণ সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের নবনির্বাচিত এমপি আতাউর রহমান খানের বড় ভাই-এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘাটাইল পৌর আওয়ামী লীগের উদ্যোগে ঘাটাইল বাসস্ট্যান্ড ও দিগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হামিদপুরে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ স্মরণসভায় বক্তব্য রাখেন এমপি আলহাজ্ব আতাউর রহমান খান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান খান ফারুক, অ্যাডভোকেট আলমগীর খান মেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, জজ কোর্টের এপিপি আনন্দ মোহন আর্য্য।
ঘাটাইল বাসস্ট্যান্ডের স্মরণ সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম লেবু, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, শাহজাহান আলী প্রমুখ।
ঘাটাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি সমর্থিত জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীমসহ পাঁচ শতাধিক বিএনপির নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
