জয়পুরহাটে ১১ জন করোনা ভাইরাস শনাক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক দেখা দিয়েছে। জেলায় আজও দুই জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪০ জনে। সিভিল সার্জন ডা. সেলিম মিঞা শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলায় করোনা শনাক্ত হওয়ার পর থেকে ১১ জন পলাতক রয়েছেন। পলাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জেলার পুলিশ বিভাগকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পলাতক ব্যক্তিরা নমুনা দেওয়ার পরেই কাজে যোগদানের জন্য জেলার বাইরে অবস্থান করছেন। পলাতকদের অবস্থান খুঁজে বের করতে কাজ করছে পুলিশ বিভাগ।
