ভাণ্ডারিয়ায় মাস্ক না পরায় জরিমানা

আপডেট : ১৯ জুন ২০২০, ২১:২৫

ভাণ্ডারিয়া পৌর শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারীরা মাস্ক না পরায় জরিমানা করা হয়েছে। শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম এ জরিমানা আদায় করেন।

এ সময় উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বরিশাল র্যাব-৮ এর সিনিয়র এএসপি মো. ইখতেখারুজ্জামানের নেতৃত্বে র্যাব সদস্যরা ভাণ্ডারিয়া বাজারসহ পৌর শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক প্রচারণা চালান।