গোপালগঞ্জে এক চিকিত্সকসহ করোনায় নতুন আক্রান্ত ২৩

আপডেট : ১৯ জুন ২০২০, ২১:২৫

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৭ জনে। গত ২৪ ঘণ্টায় তিন জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিত্সাধীন রয়েছেন ২২৪ জন। মারা গেছেন সাত জন। 

শুক্রবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য  জানান।