নওগাঁর বদলগাছী, মহাদেবপুর ও আত্রাইয়ে পৃথক বিদ্যুত্স্পৃষ্টে তিন জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার নিহতের ঘটনায় থানায় সাধারণ ডায়রি দায়ের করা হয়েছে। নিহতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বনিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাগর হোসেন (১৬), নওগাঁর মহাদেবপুর উপজেলার জয়ন্তী গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. পাপ্পু (১৩) এবং আত্রাই উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে শাহিন খন্দকার (৪৩)। নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক বিদ্যুত্স্পৃষ্টে নিহত হওয়ার ঘটনায় পৃথক থানায় সাধারণ ডায়রি দায়ের করা হয়েছে।
