যমুনায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুই জনের কারাদণ্ড

আপডেট : ১৯ জুন ২০২০, ২১:২৬

ভুঞাপুরে যমুনা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব সংলগ্ন উপজেলার সিরাজকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন।