সোনারগাঁওয়ে পরিবহন শ্রমিকদের মধ্যে এমপির খাদ্য ও মাস্ক বিতরণ

আপডেট : ১৯ জুন ২০২০, ২২:১০

করোনাদুর্যোগে এলাকার কর্মহীন নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

বৃহস্পতিবার রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় তিনি রিকশা, অটোরিকশা, সিএনজিচালিত আটোরিকশা ও ভ্যানচালকসহ বিভিন্ন পরিবহনের ২ শতাধিক শ্রমিকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য মাস্ক ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব জাবেদ রায়হান জয়, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম প্রমুখ।