আখাউড়া স্থলবন্দর দিয়ে তৃতীয় দফায় দেশে ফিরে গেলেন আরো ১২৩ ভারতীয় নাগরিক। গতকাল শুক্রবার তারা আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে দেশে ফিরে যান। করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনের কারণে ভারতীয় নাগরিকরা বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকা পড়েছিলেন।
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তৃতীয় দফায় ১২৩ জন ভারতীয় নাগরিক তাদের নিজ দেশে ফিরে গেছেন।’ এর আগে গত ২৮ মে প্রথম দফায় ১০৬ জন এবং দ্বিতীয় দফায় গত বৃহস্পতিবার ১২০ জন ভারতীয় নাগরিক আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরে যান।
