জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক প্রচার সম্পাদক মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ জানান, শুক্রবার সকালে রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অপর এক বার্তায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
