সোনাহর আলী গেদা
সুনামগঞ্জের ছাতকে মুক্তিযোদ্ধা সোনাহর আলী গেদাকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল তিনি পীরপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। বিকালে ইমামগঞ্জ বাজার শুকুরুন নেছা চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
