চার মাসের শিশু আমান। কিছুক্ষণ আগেও মা রোমানা আক্তারের কোলে ক্ষুধায় কেঁদেছে। পরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে। মায়ের কাছে নেই দুধ কেনার টাকা। তাই সন্তানের ক্ষুধা মেটাতে দক্ষিণ নীলক্ষেতের আবাসিক গেটে বসে আছেন সাহায্যের অপেক্ষায়। ছবিটি গতকাল শহিদ কামাল উদ্দিন সড়ক থেকে তোলা —আব্দুল গনি