আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং তার পল্টনের নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। সামান্য জ্বর থাকায় তিন-চারদিন আগে তিনি করোনা পরীক্ষা করেছিলেন। বৃহস্পতিবার রাতে রিপোর্টে তার করোনা ভাইরাস পজিটিভ আসে। তবে সামান্য জ্বর ছাড়া আর কোনো উপসর্গ নেই। তার সুস্থতা কামনায় পরিবার ও সংগঠনে পক্ষ থেকে নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। প্রায় সাত বছর পর ২০১৯ সালের নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হন নির্মল রঞ্জন গুহ। এর আগে তিনি সংগঠনটির সিনিয়র সহসভাপতি ছিলেন।
