করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। গতকাল শুক্রবার কক্সবাজার মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। তবে তার স্ত্রীর করোনা নেগেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আবদুর রহমান বদির প্রেস সচিব হেলাল উদ্দিন। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। ওনার শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে।
