অক্সফোর্ড গ্র্যাজুয়েট হলেন মালালা

আপডেট : ২০ জুন ২০২০, ০০:৩৭

পাকিস্তানে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মালালা ইউসুফজাই স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। দর্শন, রাজনীতি ও অর্থনীতির উপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছেন তিনি। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্নাতক হওয়ার খবর নিজেই দিয়েছেন এই তরুণী। ২০১২ সালে পাকিস্তানের নিজ এলাকায় স্কুলে যাওয়ার পথে ১৩ বছর বয়সে জঙ্গি হামলার শিকার হন মালালা।এই ঘটনায় বিশ্ববাসীর নজরে আসেন তিনি।ভয়াবহ ওই জঙ্গি হামলায় মালালার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তোলে। তবে জঙ্গি হামলা দমাতে পারেনি আত্মপ্রত্যয়ী এই তরুনীকে।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।দীর্ঘ পথ পরিক্রমায় স্নাতক ডিগ্রী অর্জন করে নারীশিক্ষার বিরোধীদের উপযুক্ত জবাব দিলেন তিনি। স্নাতক হওয়ার উপলক্ষ্য উদযাপন করতে মালালা ঘরোয়াভাবে কেক কেটেছেন। সেই ছবি পোস্ট করে লিখেছেন, দর্শন, রাজনীতি এবং অর্থনীতির উপর ডিগ্রি শেষ করলাম। এই আনন্দ প্রকাশ করা কঠিন।