উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের অলিপুর আমডাঙ্গা গ্রামের শওকত আলী (৬৫) নামের এক ব্যক্তি শুক্রবার বিকেলে মারা গেছেন। তিনি ঢাকায় একটি বেসরকারি টেক্সাটাইল মিলের ম্যানেজার হিসেবে চাকরি করতেন। এক সপ্তাহ আগে তিনি ঢাকাতেই করোনায় আক্রান্ত হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে শওকাত আলীকে স্বাস্থ্য বিধি মেনে অলিপুর আমডাঙ্গা কবরস্থানে দাফন করা হয়। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে উল্লাপাড়ার ৩ ব্যক্তির মৃত্যু হল। বর্তমানে উল্লাপাড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ২২।
ইত্তেফাক/কেকে
