ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক 

আপডেট : ২০ জুন ২০২০, ১২:০০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে মোঃ শেখ আলম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আলম বাগেরহাট সদর উপজেলার মৃত আক্কাস শেখের ছেলে।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল সরাইলের ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় লালশালুক হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। তাদের অভিযানে আলম আটক হয়। পর তার কাছ থেকে ৪০ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৪,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১২,১৪,৫০০ টাকা। আলমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি