বগুড়ায় শুক্রবার নতুন করে ৬২জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজার রহমান তুহিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান,সরকারি ও বেসরকারি পিসিআর ল্যাবে শুক্রবার ২৬৬টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করার ১৮৮টি নমুনায় ২৬ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজ ল্যাবে ৭৮টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত ৬২ জনের মধ্যে ৩৯ জন পুরুষ,২১ নারী ও বাকি দুজন শিশু। ৬২ জনের মধ্যে বগুড়া সদরের ৪৯জন,সোনাতলায় ৭জন,শিবগঞ্জ.শাজাহানপুর,গাবতলী,আদমদীঘি,সারিয়াকান্দি ও শেরপুরে একজন করে আক্রান্ত হয়েছেন।
ইত্তেফাক/এমআরএম
