বিরামপুরে স্পিরিট পানে ১১জন মৃত্যু ঘটনার মূলহোতা আটক

আপডেট : ২০ জুন ২০২০, ১২:৫৯

বিরামপুরে গত ২৬ মে বিষাক্ত স্পিরিট পানে ১১জনের মৃত্যুর ঘটনার মূলহোতা স্পিরিট ব্যবসায়ী রফিকুল ইসলামকে শনিবার পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ফুলবাড়ি থানায় একটি এবং বিরামপুর থানায় ৩টি মাদক মামলা চলমান রয়েছে।

জানা গেছে, ঈদুল ফিতরের পর গত ২৬ মে বিষাক্ত স্পিরিট (অ্যালকোহল) পানে স্বামী-স্ত্রীসহ ১১জনের মৃত্যু ঘটে এবং ৬জন অন্ধত্ববরণ করে। এঘটনায় পুলিশ এক হোমিও চিকিৎসককে আটক ও হত্যা মামলা রুজু করে। ঐ মামলায় পলাতক আসামী বিরামপুর ও পার্শ্ববর্তী এলাকায় স্পিরিট সরবরাহকারী বিরামপুর পূর্বজগন্নাথপুর মহল্লার বাসিন্দা মৃত: সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে (৪০) পুলিশ গ্রেফতার করেছে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, আটক রফিকুলকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনসহ শনিবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।


ইত্তেফাক/আরকেজি