গাদাগাদি করে লঞ্চযাত্রা

আপডেট : ২০ জুন ২০২০, ১৫:৫৮

ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউপির খোলামুড়া লঞ্চঘাটটি ‘রেড জোন’ হলেও ঘাটটি দিয়ে প্রতিদিন শত শত লোক লঞ্চে চেপে রাজধানীতে আশা-যাওয়া করছেন। এখানে নেই কোনো সামাজিক দূরত্বের বালাই এবং করোনা সংক্রমণের ভয়। প্রতিদিন এমভি সানমুন ইসলাম লঞ্চসহ আটটি টেডি লঞ্চ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউপির খোলামুড়া লঞ্চঘাট থেকে রাজধানীর চকবাজার থানার সোয়ারিঘাট এলাকায় ভোর ছয়টা থেকে রাত ১০ টা পর্যন্ত আধাঘণ্টা পরপর চলাচল করছে। 

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ জানান, ইতিমধ্যে  ১২টি ইউপির মধ্যে জিনজিরা ও শাক্তাসহ সাতটি ইউপিকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এলাকাবাসী নিজে থেকে সচেতন না হলেও সংক্রমণ রোধ করা সম্ভব নয়। 

কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, রেড জোনে থাকা শাক্তা ইউপিসহ খোলামুড়া লঞ্চঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ যাতে না চলে সে ব্যাপারে পুলিশ কাজ করে যাচ্ছে।

ইত্তেফাক/এসি