বাস চাপায় দুই নারী নিহত

সেই চালক কারাগারে

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

রাজধানীর মালিবাগে বাস চাপায় পোশাক শ্রমিক দুই নারী নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত সুপ্রভাত পরিবহনের চালক মো. জুনায়েদকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই ফারুক খান আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আদালতে তদন্ত কর্মকর্তার জমা দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে জানা যায়, উক্ত আসামি ঢাকা মেট্রো-ব-১১-৯৬১৩ নম্বরধারী বাসের চালক। গত ১ জানুয়ারি হাতিরঝিল থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া রাস্তার ওপর পথচারী নাহিদা পারভিন পলি (১৯) ও মীম আক্তারের (১৪) ওপর দ্রুতগতিতে বেপরোয়াভাবে গাড়ি চাপা দিলে তারা নিহত হয়।