স্পোর্টস ডেস্ক
উদ্বেগ-উত্কণ্ঠা আর ভয় ছিল বলেই মেলে ধরতে পেরেছেন নিজেকে। জিততে পেরেছেন বিশ্বকাপ। জানালেন ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডের শিরোপা জয়ে বড়ো ভূমিকা ছিল প্লাঙ্কেটের। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন উইকেট নেওয়া এই পেসারের ধারণা, তার সব ভয় আর উত্কণ্ঠা না থাকলে নাকি চূড়ায় উঠতে পারতেন না তিনি। বললেন, ‘এখনো পেছনে ফিরে তাকালে মনে হয়, দুশ্চিন্তাগুলোই আমার জীবনের সবচেয়ে বড়ো পুরস্কার, যা আমি কিছুটা কাজে লাগাতে চেষ্টা করেছি। মনে হয়, ঐ ভয়টা না থাকলে আমি ইংল্যান্ডের হয়ে খেলতে পারতাম না, বিশ্বকাপ জয়ে দলকে সাহায্য করতে পারতাম না, এমন কি বিশ্বকাপ দলেও থাকতাম না।’
বিশ্বকাপে সাত ম্যাচে ৪.৮৫ ইকোনমিতে নেন ১১ উইকেট। মাঝের ওভারগুলোয় উইকেট এনে দেওয়ার গুরুদায়িত্ব ছিল তার কাঁধে।
