ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ জনে।
শনিবার (২০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।
অনুপ জানান, গত ১৩ জুন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। ওই ৫০ জনের মধ্যে ১০ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে নতুন ৯ জনের এবং নতুন বান্দুরার এক রোগীর ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে কলাকোপা ইউনিয়নের ৩ জন, কৈলাইল ও বান্দুরার ২ জন করে এবং আগলা ও শোল্লা ইউনিয়নের ১ জন করে বাসিন্দা রয়েছেন।
আরো পড়ুন: তিনটি স্বপ্ন নিয়ে ইঞ্জিনিয়ারিং ছেড়ে বলিউডে পা রেখেছিলেন সুশান্ত
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় এ পর্যন্ত ১ হাজার ৫৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্ত ২৪৭ জন। সুস্থ হয়েছেন ৪৮ জন এবং চিকিৎসাধীন আছেন ১৯৫ জন। মৃত্যুবরণ করেছেন ৪ জন। তবে এখনো ১৬৬ জনের রিপোর্ট আসেনি।
ইত্তেফাক/এএএম
