চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ২০ জুন ২০২০, ২১:৩২

চট্টগ্রাম অফিস

নগরীর ইপিজেড এলাকার বেড়িবাঁধ এলাকায়  র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহামুদুল হাসান জানান, র্যাবের কাছে তথ্য ছিল সমুদ্রপথে চট্টগ্রামে ইয়াবা প্রবেশ করছে। তার পরিপ্রেক্ষিতে ইপিজেড বেড়িবাঁধ এলাকায় চেক পোস্ট বসানো হয়। ইয়াবা ব্যবসায়ীরা আসার পথে চেকপোস্ট সামনে পড়লে তারা গুলি ছুড়ে। র্যাবও পালটা গুলি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে এক জনের মরদেহ উদ্ধার করা হয়। আনুমানিক ২২ বছর বয়সি  নিহত মাদক ব্যবসায়ীর পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি এলজি ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।